লকডাউনে কড়া অবস্থানে রাঙামাটির প্রশাসন, মাস্ক বিতরণ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

লকডাউনে কড়া অবস্থানে রাঙামাটির প্রশাসন, মাস্ক বিতরণ

Manual3 Ad Code

রাঙামাটি সংবাদদাতা : করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো লকডাউনের ৪র্থ দিন অতিক্রম করছে রাঙামাটির মানুষ। লকডাউন পালনে প্রশাসন কঠোর অবস্থতান গ্রহন করেছে। পাশাপশি জেলা পুলিশের পক্ষ থেকে শহরে হাট-বাজারে আগত লোকজনের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হচ্ছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

রাঙামাটি জেলা প্রশাসনের ৫টি ভ্রাম্যমান টীম মাঠে তৎপর রয়েছে। প্রশাসনের ভ্রাম্যমান আদালত শহরে অলিগলি প্রতিদিন ঝটিকা অভিযান চালাচ্ছে। জেলা পুলিশের পক্ষে শহরে গুরুত্বপূর্ণ ১০টি স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাথে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার। জেলা তথ্য অধিদপ্ততও আগোছালাভাবে প্রচারণা চালাচ্ছে। তবে রাস্তার মোড়ে মোড়ে পুলিশের হ্যান্ড মাইকের মাইকিং সচেতনতামূলক প্রচারণায় ভালো কাজ দিচ্ছে বলে জেলা ছাত্রলীগ’র সহ-সভাপতি মো. রাশেদুল আলম জানান। করোনাকালে মাঠে কাজ করা এই ছাত্র নেতা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগালে দ্রুত সাফল্য আসবে বলে যোগ করেন।

Manual1 Ad Code

 

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন উপস্থিত থেকে সাধারণ লোকজনকে মাস্ক পরিয়ে দেন।

Manual4 Ad Code

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন, টাউন ইন্সপেক্টর মো. ইসমাইল হোসেন প্রমূখ কর্মকর্তাগণ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code