সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উজ্জামান।
অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার বা ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা যায়নি। ট্রলারের যাত্রীদের অধিকাংশই ছিলেন গার্মেন্টসকর্মী।
দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ধলেশ্বরীর তীরে ভিড় করছেন স্বজনরা।
Design and developed by ওয়েব হোম বিডি