লাইলাতুল কদরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৬

লাইলাতুল কদরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Manual8 Ad Code

images (2)

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি বলেন- পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, সিয়াম সাধনার মাস রমজানের এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর।

Manual4 Ad Code

তিনি বলেন- এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল কোরআন পৃথিবীতে নাজিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।

প্রধানমন্ত্রী বলেন- পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফিরাত।

Manual3 Ad Code

এই পবিত্র রজনীতে তিনি মহান রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন। -বাসস

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code