লাইসেন্স বিহীন অবৈধ ক্লিনিক সিলগালা, মালিকের কারাদণ্ড

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

লাইসেন্স বিহীন অবৈধ ক্লিনিক সিলগালা, মালিকের কারাদণ্ড

Manual8 Ad Code

ঠাকুরগাঁও সংবাদদাতা :
ঠাকুরগাঁওয়ে লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করার অপরাধে একটি অবৈধ ক্লিনিকে সিলগালাসহ মালিককে চার মাসের জেল ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই রায় দেয়।

 

Manual7 Ad Code

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,শহরের সরকার পাড়ায় নাম ও লাইসেন্স বিহীন একটি অবৈধ ক্লিনিক পরিচলনা করায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন(৩২) কে ১৩ ধারায় ৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড- ও ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে আসামিকে কারাগারে পাঠানো হয়।

Manual2 Ad Code

 

এছাড়াও বাসার মালিক কোন প্রকার খোঁজখবর না নিয়েই নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেওয়ার অপরাধে বাসার মালিক কামরুজ্জামান (৫২) কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Manual7 Ad Code

এসময় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সদর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code