লাখাইয়ে সালিশে ফের সংঘর্ষ, নারীসহ আহত ১২

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

লাখাইয়ে সালিশে ফের সংঘর্ষ, নারীসহ আহত ১২

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার করাব সিংহ গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

গুরুতর আহত অবস্থায় সাইকুল ও আইকুল নামে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আহাদ মিয়ার পুত্র ইকবাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছিল হামিদ আলীর পুত্র সাইকুলের। এরই জের ধরে গত ৪ দিন পূর্বে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসা করার দিন ছিল বুধবার। কিন্তু সালিশ বৈঠক হওয়ার পূর্বেই ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এতে অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মোশারফ মিয়া (৫২), আব্দুল হাকিম (৩০), আলামা বেগম (৫০), সাইকুল মিয়া (৩৫), আইকুল মিয়া (২৫), বাইজিদ মিয়া (১৮), আব্দুল মিয়াকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code