শত্রুরা ইরানের উন্নয়ন থামিয়ে দিতে চায়: সর্বোচ্চ নেতা

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬

শত্রুরা ইরানের উন্নয়ন থামিয়ে দিতে চায়: সর্বোচ্চ নেতা

Manual4 Ad Code

500x350_a09c51d23a0a0afcb18072d6f9ed64a8_4bk6d62c8d28388rig_800C450

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুরা তার দেশের উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে।

Manual3 Ad Code

তিনি বলেছেন, “আজকে শত্রুদের এজেন্ডা হচ্ছে ইসলামি প্রজাতন্ত্রকে থামিয়ে কিংবা মুছে দেয়া; না হলে অন্তত তাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করা।” ইরান সরকারের তিন বিভাগের প্রধানদের সঙ্গে আজ (মঙ্গলবার) এক বৈঠকে সর্বোচ্চ নেতা মার্কিন ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে এসব কথা বলেছেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী দেশের সক্ষমতা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “আমি বার বার জোর দিয়ে বলেছি, আমাদেরকে অবশ্যই শক্তি অর্জন করতে হবে এবং আমাদের সম্ভাবনাগুলোকে তুলে আনতে হবে। এগুলো করা গেলেই কেবল ইরানের জনগণ মানসিকভাবে শান্তিতে থাকতে পারবে।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো কোনো প্রার্থী ইরান ও ছয় জাাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা বাতিল করবেন বলে যে হুমকি দিচ্ছেন সে বিষয়ে সর্বোচ্চ নেতা বলেন, “এ ধরনের কোনো কিছু হলে ইরান তার শক্ত জবাব দেবে।” তিনি পরিষ্কার করে বলেন, “আমরা পরমাণু সমঝোতা লঙ্ঘন করব না কিন্তু বিপরীত পক্ষ লঙ্ঘন করে তাহলে আমরা এ সমঝোতা পুড়িয়ে দেব।”

Manual3 Ad Code

আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, পরমাণু সমঝোতার অধীনে আমেরিকা তার দায়িত্বের বড় অংশই পূরণ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু ২০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আরাক ও ফোরদো পরমাণু স্থাপনা নিয়ে আমরা এ পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি মেনে চলেছি। পরমাণু সমঝোতা অনুযায়ী অন্য পক্ষ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য ছিল কিন্তু তারা তা করে নি। ব্যাংকিং লেনদেনের বিষয়টি এখনো সুরাহা হয় নি। তেলবাহী ট্যাংকারের ইন্স্যুরেন্স খুব সীমিত পর্যায়ে বাস্তবায়ন হয়েছে। তেলের অর্থ ও বিভিন্ন দেশে আটকে থাকা সম্পদ এখনো দেশে ফেরে নি।”

Manual3 Ad Code

সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের যে ইস্যু তা একেবারেই ইসলামি বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত যা আমরা কোনোমতেই আলোচনা করতে পারি না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code