শরীরে জ্বর : মুক্তামনির হাতে আংশিক অস্ত্রোপচার

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৭

শরীরে জ্বর : মুক্তামনির হাতে আংশিক অস্ত্রোপচার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: শরীরে জ্বর থাকায় মুক্তামনির হাতে আংশিক অস্ত্রোপচার করা হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তামনির হাতে দ্বিতীয় দফা এই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এদিন ১০ সদস্যের মেডিকেল টিম মুক্তামনির অস্ত্রোপচারে অংশ নেন। প্রায় ৪০ মিনিট ধরে তারা এই অস্ত্রোপচার করেন।

Manual6 Ad Code

পরে ঢামেক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, মুক্তামনির শরীরে জ্বর। এ জন্য তার হাতে আংশিক অস্ত্রোপচার করে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে যতটুকু অস্ত্রোপচার করা গেছে, তা সফলভাবেই শেষ হয়েছে বলে জানান তিনি।

Manual8 Ad Code

তিনি জানান, ‘মুক্তামনি ভাল আছে। ঈদের পর তার আরেকটি অস্ত্রোপচার করা হবে।’

মুক্তামনি (১২) সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে। জন্মের দেড় বছর পর মুক্তামনির হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডান হাত এখন ছোট আকারের গাছের গুড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারী হয়ে উঠেছে। এতে পচনও ধরেছে। পোকাও জন্মেছে। দিন রাত চুলকানি ও যন্ত্রণায় অস্থির হয়ে থাকে মুক্তামনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code