শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বগুড়ার শাহ জাহানপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বনানী লিচুতলা এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক শেরপুর উপজেলার কলেজরোড এলাকার আবুল কালাম আজাদ (৪০), নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর হাটখড়ি গ্রামের শরিফা সুলতানা ওরফে সোনাভানু (৩২) ও সারিয়াকান্দি উপজেলার সাইফুল ইসলাম (৩৫)।

Manual4 Ad Code

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকার জুঁই (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া থেকে ৫ জন যাত্রী নিয়ে শেরপুরের উদ্দেশে যাচ্ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি ধাক্কা দিলে অটোরিকশার চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

ছিলিমপুর টাউন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের টাউন সাব-ইনস্পেক্টর উপ-পরিদর্শক (টিএসআই) শাহ্ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code