শান্তিপুর্নভাগে ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

শান্তিপুর্নভাগে ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্নভাগে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপুর্নভাগে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সমূহে অনুষ্ঠিত হয়।

 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহঃ সাদেক কুরাইশী চেয়ারম্যান নির্বাচিত হন।

 

Manual2 Ad Code

ঠাকুরগাঁও সদর উপজেলায় সদস্য পদে ১৭৪ ভোট পেয়ে দেবাশীষ দত্ত সমীর (অটো রিক্সা) নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি মোশারুল ইসলাম সরকার (টিউবওয়েল) ১২৭ ভোট পান।

 

বালিয়াডাঙ্গী উপজেলায় সদস্য পদে মোঃ সফিকুল ইসলাম (তালা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। পীরগঞ্জ উপজেলায় সদস্য পদে মোঃ মোস্তাফিজুর রহমান (হাতি) ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। রানীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন (তালা) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। হরিপুর উপজেলায় আনিসুজ্জামান শান্ত (টিউবওয়েল) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

Manual1 Ad Code

সংরক্ষিত-১ (বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও সদর) আসনে সদস্য পদে আফসানা আখতার (ফুটবল) ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

Manual3 Ad Code

সংরক্ষিত-২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code