শার্শায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮

শার্শায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Manual1 Ad Code

যশোরের শার্শা উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার সামটা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি মশিউর রহমান।

Manual2 Ad Code

তিনি জানান, নিহত আজিজুল শীর্ষ মাদক ব্যবসায়ী। নিহতের বিরুদ্ধে শার্শা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আজিজুল ইসলাম উপজেলার সামটা গ্রামের জেহের আলীর ছেলে।

তিনি অারো জানান, শার্শা উপজেলার সামটা গ্রামে ভোরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে, এ সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code