শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে নারী মৃত্যু

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ৮, ২০২২

শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে নারী মৃত্যু

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেলিনা আক্তার মায়া (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (০৮ মে) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

নিহত সেলিনা শরিয়তপুরের নদিয়া উপজেলার খোড়াগাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস দেউন্দি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সেলিনা নামের ওই নারী মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জে আড়াইশ শয্যা হাসপাতালে পাঠায়।

Manual1 Ad Code

 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদ বলেন, ঢাকা থেকে সিলেটের শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে মায়ের দোয়া পরিবহনের বাসটি নিয়ে আসেন যাত্রীরা।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code