সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
সুরমা মেইল ডেস্ক : ঢাকা সিটি কলেজের দুদল শিক্ষার্থীর সংঘর্ষে ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী আয়াজ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইনজামামুল ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম এবং আরিফ হোসেন রিগ্যান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর তিন মাস কারাভোগ করতে হবে।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জিসানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি