সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র-গুলি, গান পাউডার ও জিহাদি বইসহ জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কানসাট বালুচর এলাকা থেকে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কানসাট বালুচরের শরিফুল ইসলাম (৫২), আশরাফুল আলম (৫০) ও যশোর জেলার কোতোয়ালি থানার মাওলানা তৈয়ুবুর রহমান (৫০)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে কানসাট-বালুচর এলাকার জনৈক শরিফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি রমজান আলী।
Design and developed by ওয়েব হোম বিডি