শিবগঞ্জে গনপিটুনিতে ডাকাতি মামলার আসামির মৃত্যু

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

শিবগঞ্জে গনপিটুনিতে ডাকাতি মামলার আসামির মৃত্যু

Manual2 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতিসহ সাত মামলার আসামমি মো. রুবেল (২৮) নামের এক ব্যক্তি গণপিটুনিতে আহত হওয়ার পর পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (২৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

নিহত রুবেল উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি আড়গাড়াহাট এলাকার মৃত. কশিমুদ্দিন ওরফে কসুর ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের পর মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার দুপুর ১টার দিকে রুবেলকে চাকলা এলাকার একটি আমবাগান থেকে আহত অবস্থায় উদ্ধারের পর প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে অবস্থার অবনতি হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে রুবেলের মৃত্যু হয়।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে চাকলা আমবাগানে এক ব্যক্তির উপর চড়াও হবার পর রুবেলকে ধরে গণপিটুনি দেওয়া হয় বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

Manual7 Ad Code

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, সাত মামলার আসামি ছিল রুবেল। এর মধ্যে তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। মামলাগুলোর মধ্যে শিবগঞ্জ ও গোমস্তাপুর থানায় একাধিক ডাকাতি ও ডাকতি চেষ্টা, সরকারি কাজে বাধাদান, সন্ত্রাস ইত্যাদি মামলা রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code