শুক্রবার সিলেট সফরে আসছেন শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

শুক্রবার সিলেট সফরে আসছেন শিল্পমন্ত্রী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শুক্রবার (২৬ জুন) সিলেট সফরে আসছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

Manual1 Ad Code

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সরকারি সফরসূচিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে সিলেটে পৌঁছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও সামাজিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সকালে ৯ সিলেট সার্কিট হাউজে সিলেটের ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। সকালে সাড়ে ১০ টা জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল সাড়ে ১১টায় সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধন ও প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। দুপুর আড়াই টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫’ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code