শুধু ঢাকা নয়, সারা দেশে চলবে শুদ্ধি অভিযান : কাদের

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

শুধু ঢাকা নয়, সারা দেশে চলবে শুদ্ধি অভিযান : কাদের

Manual4 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ভেতরে তৈরি হওয়া আগাছা পরিষ্কার করতে অ্যাকশন শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ঢাকা নয়, সারা দেশে শুদ্ধি অভিযান চলবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, অভিযানের মাধ্যমে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের নির্মূল করা হবে। যত বড় মাস্তান হোক, যত বড় নেতাই হোক, যত বড় প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগ সম্পাদক বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual3 Ad Code

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান, প্রমুখ।

Manual1 Ad Code

প্রসঙ্গত, রাজধানীতে ক্যাসিনো বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নগর যুবলীগের নেতা নেতা খালেদ মাহমুদ ও একই দলের পরিচয় দেওয়া ঠিকাদার জিকে শামীমকে আটক করেছে র‍্যাব। বর্তমানে তিন মামলায় সাত দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন খালেদ মাহমুদ।

Manual6 Ad Code

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত-নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code