শেখ হাসিনা পদত্যাগে সুনামগঞ্জে আনন্দ মিছিল

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪

শেখ হাসিনা পদত্যাগে সুনামগঞ্জে আনন্দ মিছিল

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
শেখ হাসিনা পদত্যাগ ও বাংলাদেশ সেনাবাহিনী দেশের দায়িত্ব গ্রহণের খবরে উচ্ছ্বাসিত হাজার জনতা সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্ট পয়েন্ট জড়ো আনন্দ মিছিল বের করে।

 

সোমবার (০৫ আগস্ট) বেলা ৩টায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্য ভাষণ দেয়ার পর পরেই উচ্ছ্বাসিত সকল স্থরের জনতা সারা শহরে জুড়ে শেখ হাসিনাকে বিদ্রুপ করে স্লোগানে স্লোগানে শহরে প্রবেশ করে। এছাড়াও জেলার উপজেলায় ও বাজারে দলে দলে প্রবেশ করে আনন্দিত জনতা মিষ্টি মুখ করে আনন্দ উল্লাস করে।

 

Manual4 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলার আওয়ামী লীগের দলীয় অফিস ভাঙচুর করে আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দিয়েছে জনতা। শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর করে। আনন্দ মিছিল করে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করে। আব্দুজ জহুর চত্বরে বাংলাদেশের পতাকা উড়ায় জনতা। এছাড়াও জেলার ১২টি উপজেলায় বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিল করে।

 

Manual5 Ad Code

আনন্দ মিছিলে নিয়ে আসা লোকজন বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি করে হত্যা করেছে সাধারণ শিক্ষার্থীসহ নানান বয়সে মানুষ জনকে মনে হয়েছিল আবারও স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধ জয়ের আনন্দ পেয়েছি শেখ হাসিনার পতন হয়েছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এসডি)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code