সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: গাজীপুর জেলার শ্রীপুরে আট বছরের এক শিশুকে তার বোনের জামাই (দুলাভাই) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে বিকেলে তাকে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গুরুতর আহত ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম সুমন মিয়া (২৫)। শ্রীপুরের টেপির বাড়ি গ্রামের রতন মিয়ার ছেলে সুমন রাজমিস্ত্রির কাজ করে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন ও এলাকাবাসী জানান, শ্রীপুরের মুলাইদ গ্রামের রাজ্জাক মুন্সির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে সুমন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো।
গত কয়েকদিন আগে সুমনের বাসায় বেড়াতে আসে তার শ্যালিকা। মঙ্গলবার রাতের খাবার শেষে বোন ও দুলাভাইয়ের সঙ্গে শিশুটি একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে সুমন ঘুমন্ত ওই শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এতে সে রক্তাক্ষরণ হয়ে গুরুতর আহত হয়। এক পর্যায়ে শিশুটি ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ সময় তারা ধর্ষক সুমনকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং ধর্ষণের অভিযোগে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
ধর্ষণের শিকার শিশুটিকে আহত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার দুপুরে ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদী হয়ে সুমনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। বিকেলে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি