সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬
দ্য ডিজেস্টার ম্যানেজমেন্ট সেন্টার (ডিএমসি) জানিয়েছে, গত এক সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া কেন্দ্রীয় কেগালে জেলার আরো একশ জন এখনো নিখোঁজ রয়েছে।
ওই এলাকার সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে ভূমিধসের কারণে অনেকেই চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই।
বন্যার কারণে প্রায় সাড়ে ৬ লাখ বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি