সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ২০০ পরিবার মাটিচাপা পড়েছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা রেড ক্রস।
বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির কেগাল্লে জেলায় তিনটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ১৫০ জনকে।
ভূমিধসের পর ৬০টি ঘর কাদা-মাটির নিচে চাপা পড়েছে। উদ্ধার করা হয়েছে ১৩ জনের মৃতদেহ। এছাড়াও জেলার অপর এক স্থান থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মৃতদেহ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর আগে গত তিন দিনের টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩২ জন মারা গেছে। প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি