সংবাদ কর্মী মাসুদের উপর সোর্স কুদরতের হামলা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

সংবাদ কর্মী মাসুদের উপর সোর্স কুদরতের হামলা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সংবাদ কর্মী মাসুদ লস্করের উপর সোর্স কুদরত ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মাসুদ লস্কর দীর্ঘদিন যাবৎ এফআইআর টিভি অনলাইন স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সংবাদ প্রতিদিন, চ্যানেল টুয়েন্টি এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

জানা গেছে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাসুদ লস্কর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

Manual4 Ad Code

 

জানা যায়, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কুদরত অবাধে মাদক ও নারীসহ বিভিন্ন অপকর্মে জড়িত সংবাদের সত্যতা ও তার অপকর্মের তথ্য জানার জন্য দীর্ঘদিন অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে আসছেন মাসুদ লস্কর। এমন খবরে কুদরত ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মাসুদ লস্করকে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করে।

 

এ ব্যাপারে মাসুদ লস্কর জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩০ এপ্রিল মাধবপুর থানা সাধারণ ডায়েরি (জিডি) করেন (নং-১৫৭৭)। পরবর্তীতে সন্ত্রাসী কুদরত সরাসরি হুমকি প্রদান করলে ও তা অগ্রাহ্য করে নিয়মিত সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে যান।

 

সাংবাদিক সাংবাদিক মাসুদ লস্কর জানান, বৃহস্পতিবার (২৬ মে) মাধবপুর উপজেলার শাহপুর রেলগেইট পেশাগত দায়িত্ব পালনে গেলে কুদরত ও তার বাহীনি আমার উপর হামলা চালিয়ে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং হাতে থাকা মোবাইল সেটটি ছিনিয়ে নেয়।

 

Manual5 Ad Code

তাৎক্ষনিক এলাকার সাংবাদিক মামুনকে কল দিয়ে বিস্তারিত জানালে সাংবাদিক শাহাদাত ইসলাম মামুন খবর পেয়ে সাংবাদিক মাসুদ লস্কর কে নিকটস্থ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রথমিক চিকিৎসা করান।

 

এ ব্যাপারে মাদক কারবারি কুদরত এর কাছে জানতে চাইলে সে কথা বলতে রাজি হয়নি।

 

সাধারণ ডায়েরীর বিষয়টির সত্যতা স্বীকার করেছেন মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা কিবরিয়া। তিনি জানান, সাংবাদিকের উপর হামলার খবর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code