সরোয়ার-তামিম গ্রুপের ৫ জঙ্গি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

সরোয়ার-তামিম গ্রুপের ৫ জঙ্গি সদস্য গ্রেফতার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ী ও বাড্ডায় অভিযান চালিয়ে নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

Manual1 Ad Code

সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জেহাদী বই ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি আটক করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

তবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে ২ জন নব্য জেএমবির ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে রয়েছে।

Manual7 Ad Code

র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

কাওরান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual6 Ad Code

এখানে উল্লেখ্য, নব্য জেএমবির সমন্বয়ক ছিলেন তামিম চৌধুরী। নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে নিহত হন তিনি।

অপরদিকে, সরোয়ার জাহান নব্য জেএমবির অর্থের যোগানদাতা ছিলেন। গাজীপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code