সলোয় পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা

প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

সলোয় পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা

Manual5 Ad Code

download (1)আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সলো শহরের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় চালানো হয়েছে। মঙ্গলবার চালানো ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা আহত হন। হামলার দায় কেউ স্বীকার না করলেও দেশটির গোয়েন্দা প্রধান বলছেন, এর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা থাকতে পারে।

Manual8 Ad Code

পুলিশের মুখপাত্র আগুস রিয়ানতো বলেন, একজন আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে করে গিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায়। হামলাকারী নিহত হয়েছে, আহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। এই হামলার পর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। আশপাশে টহল জোরদার করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, আত্মঘাতী হামলাকারী শরীরে সঙ্গে বোমা বেঁধে পুলিশ স্টেশন চত্বরে ঢুকে পড়ে। চত্বরে ঢোকার সঙ্গে সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই পুলিশ কর্মকর্তা আহত হন।

Manual7 Ad Code

সম্প্রতি আইএস ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিবৃতি দিয়েছে। এদিকে সলো শহরে হামলার পর পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় সন্ত্রাসী হামলায় চারজন নিহত হয়। ওই ঘটনায় চার হামলাকারীও নিহত হয়। ওই হামলা দায় স্বীকার করে আইএস জানিয়েছিল, ইন্দোনেশিয়া এটাই তাদের প্রথম হামলা। সূত্র: রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code