সহপাঠী মেহেদি হত্যা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

সহপাঠী মেহেদি হত্যা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান মিরাজের হত্যাকারিদের গ্র্রেফতার ও শাস্তির দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে তার সহপাঠী, স্বজন ও এলাকাবাসি।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার সময় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন ও ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচী পালন করে তার সহপাঠীরা। এতে মেহেদির স্বজন, এলাকাবাসিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।

Manual6 Ad Code

 

মানববন্ধন ও অবস্থান কর্মসূচী শেষে ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে তারা।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে শহরের বিসিক এলাকায় দুবৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মেহেদি হাসান মিরাজ। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code