সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী জামাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন। একই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের ম্যানেজার ছিলেন জামাল উদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষণা করেছিলেন আদালত। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামাল উদ্দিন শুরু থেকেই পলাতক ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি