সিংড়ায় শ্বাসরোধ করে দিনমুজুরকে হত্যা

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

সিংড়ায় শ্বাসরোধ করে দিনমুজুরকে হত্যা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নাটোর জেলার সিংড়া উপজেলায় সালামত হোসেন (৩৫) নামের এক দিনমুজুরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারের অদূরে একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।নিহত সালামত নওগাঁর রানীনগর উপজেলার পাচুপুর গ্রামের মকবুল হোসেনে ছেলে।

Manual5 Ad Code

সিংড়া থানার কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরির্দক (এসআই ) বাবুল হোসেন জানান, সোমবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দিনমুজুর সালামত হোসেনকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, সালামত হোসেন উপজেলার ছাতারদীঘি গ্রামে শ্বশুর বাড়িতে থেকে দিনমুজুরের কাজ করতেন।

Manual6 Ad Code

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না বলে জানান ফাঁড়ির ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code