সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল সিলেটে চলছে প্রভাবহীনভাবে। বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের শুরু থেকেই নগরীর বিভিন্ন সড়কে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। নগরজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। এমনকি উপজেলা সদরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
দেখা যায়- সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও যানজটের চিত্রও চোখে পড়ে। নগরীর মোড়ে মোড়ে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। সেই সাথে র্যাব-পুলিশের টহল দলও নগরীর বিভিন্ন জায়গায় অভিযান ও টহল অব্যাহত রেখেছে।
এদিকে, দেখা গেছে- নগরীর ব্যাংক, বীমা, অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে।
তবে হরতালে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীতে দেড় সহস্রাধিক পুলিশ মোতায়েনের কথা জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ।
তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। হরতালে পিকেটিং এমনকি মিছিল বের করলেও অ্যাকশনে যাবে পুলিশ। তবে সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নেই বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি