সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Manual8 Ad Code

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর ভূবনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- সীমান্ত এলাকার ভুবনপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এসারুল ইসলাম মিঠু (৩০) ও জালাল উদ্দিনের ছেলে মাশরাফ ওরফে আবুল বাশার।

Manual5 Ad Code

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, শনিবার দিবাগত রাতে গরু ব্যবসায়ী মিঠু ও মাশরাফ গরু আনার জন্য ভূবনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। তবে মিঠুর লাশ বাংলাদেশ সীমান্তে থাকলেও মাশরাফের লাশ ভারতের সীমানার মধ্যে রয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মাশরাফের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ জানান, রাত দেড়টার দিকে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ী মিঠুর মরদেহ তার বাড়িতে ফেলে রেখে চলে যায় বলে মিঠুর বাবা আলাউদ্দিন দাবি করেছেন। আর মাশরাফের মরদেহ তারা নিয়ে গেছে।

রাজশাহী বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, পতাকা বৈঠকের পর মাশরাফের লাশ ফেরত পাওয়া যাবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code