ঘুষ-দুর্নীতির বরপুত্র সুনামগঞ্জের সেই এসপি আনোয়ার প্রত্যাহার

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

ঘুষ-দুর্নীতির বরপুত্র সুনামগঞ্জের সেই এসপি আনোয়ার প্রত্যাহার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ঘুষ-দুর্নীতির বরপুত্র সুনামগঞ্জের সেই পুলিশ সুপার (এসপি) আ.ফ.ম আনোয়ার হোসেন খানকে অবশেষে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

 

রোববার ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা বালু মহাল ও সীমান্ত চোরাচালান, পোষ্টিং বাণিজ্যসহ নানা খাতে ঘুষ দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ প্রকাশের পর নরচরে বসে পুলিশ সদর দপ্তর।

 

সোমবার (১৭ ফ্রেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি আ. ফ. ম আনোয়ার হোসেন খানকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। একই আদেশে কক্সবাজার, যশোর ও নীলফামারীর পুলিশ সুপারদের (এসপি) প্রত্যাহার করা হয়েছে।

 

গ্রেফতার বাণিজ্য, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এমন নিরীহদের মামলা দিয়ে গণহয়রানী, মামলা, গ্রেফতারের ভয় ভীতি দেখিয়ে জেলা সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, জগন্নাথপুর, দিরাই, ছাতক, দোয়ারাবাজারসহ বিভিন্ন থানার ওসি, ডিবির ওসি, ডিবি পুলিশ, এসআই, এএসআই ও ব্যক্তিগত দালাল দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এসপি আনোয়ার হোসেন।

Manual3 Ad Code

 

তাহিরপুর থানার ওসি দেলোয়ার, এসপি আনোয়ার ও সীমান্ত চোরাচালানে জড়িত বিএনপি নামধারীদের প্ররোচনায় সিলেট মহানগরীর বিভিন্ন মামলায় আসামি করা হয় ওই জেলার একাধিক সাংবাদিককে।

Manual4 Ad Code

 

সুনামগঞ্জে যোগদান করার পর ঘুষের টাকায় ঢাকায় দেশের দুটি বিলাসবহুল জায়গায় নতুন নতুন বিল্ডিং তৈরীর কাজে হাত দেন এসপি আনোয়ার তার দুই ভাইয়ের মাধ্যমে। ঘুষ হিসাবে আইফোন নিয়ে বিএনপি কর্মীকে গ্রেফতার করানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তাহিরপুরের এক নারী সন্তান হত্যাকারীদের মামলার অভিযোগপত্র থেকে বাদ দেয়ায় ন্যায় চাইতে গিয়ে এসপি আনোয়ারের হাতে লাঞ্চিত হন।


।আরও পড়ুন


গরু, কয়লা, কসমমেটিকস, মাদক, খনিজ বালি পাথর চুরিকান্ডে এসপি সহযোগি হিসাবে ঘুষ নিয়ে পোষ্টিং দেন তাহিরপুরের ওসি দেলোয়ার, মধ্যনগরের ওসি সজীব রহমান, দোয়ারাবাজারের ওসি জাহিদসহ বিভিন্ন থানার ওসিদেরকে।

 

জেলার তাহিরপুরের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, এএসআই জব্বার, হানিফ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবীর দাস, এএসআই কার্তিকসহ বেশ কয়েকজনকে পোষ্টিং দেন মাদকসহ সবধরণের চোরাচালান বাণিজ্যে আয় বাড়াতে এমনকি খনিজ বালি পাথর চুরিকান্ডে অবাধে সহযোগিতা করতে।

Manual3 Ad Code

 

এসপির ঘুসের হাটে যুক্ত হন তারই দুই ভাই। এছাড়াও রয়েছে বিভিন্ন জেলার সুবিধাভেগী দালাল চক্র।

 

(সুরমামেইল/এইচএসএ)


 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code