সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬
সুনামগঞ্জ প্রতিনিধি :: বিজিবি’র উত্তর-পূর্বাঞ্চলীয় সরাইল অঞ্চলের ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ বলেছেন, মাদকদ্রব্য দেশের যুবসমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ গোটা দেশকে এগিয়ে নিয়ে যাবার পথে একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আগামীর সুন্দর, নিরাপদ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনসচেততা বৃদ্ধি করতে হবে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ-২৮ বিজিবি’র মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি’র সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরো বলেন, মাদকের করালগ্রাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা সাবধান করে দিতে চাই মাদক ব্যবহার বা এর সরবরাহ থেকে সরে আসুন। যারা মাদক সরবরাহ করে হঠৎ তাদের সন্তানরা মাদকের কবলে পড়ে যেতে পারে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান। এ ব্যাপারে সে যেই হোক কোন ছাড় নয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো.আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ মো. সুপার হারুণ অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল হাকিম, পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন প্রমুখ।
পরে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র জব্দকৃত পৌনে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ৩১ হাজার ৪০৯ বোতল ভারতীয় মদ যার মূল্য ৪ কোটি ৭১ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা। ৩১২ বোতল বিয়ার মূল্য ৭৮ হাজার টাকা, গাঁজা সাড়ে ১১ কেজি যার মূল্য ৪০ হাজার ২৫০ টাকা, বাংলা মদ ১০ লিটার যার মূল্য ৩ হাজার টাকা ও ১০ হাজার ৯৮০ প্যাকেট ভারতীয় নাসিড় বিড়ি যার মূল্য ২ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক দ্রব্য ছিল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি