সুনামগঞ্জ সীমান্তের ওপারে চোর সন্দেহে এক বাংলাদেশীকে পিঠিয়ে হত্যা

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬

সুনামগঞ্জ সীমান্তের ওপারে চোর সন্দেহে এক বাংলাদেশীকে পিঠিয়ে হত্যা

Manual1 Ad Code
PHOT0378.JPGসুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সীমান্তের ওপারে চোর সন্দেহে বাংলাদেশী এক যুবককে পিঠিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। নিহতের নাম বশির আহমেদ (৩৫)। সে তাহিরপুর উপজেলার বড়দল উওর ইউনিয়নের পাহাড়তলী রজনীলাইন গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার পাহাড়তলী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ৩ সন্তানের জনক বশির আহমদ কাজের সন্ধানে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের বড়ছড়া শুল্ক ষ্টেশনে রবিবার রাতে অনুপ্রবেশ করলে সেখানখার ভারতীয় নাগরিকরা চোর সন্দেহে রাতের কোন এক সময় বশিরকে বেধরক ভাবে পিঠিয়ে হত্যা করে। পরবতী তে বশিরের মৃত্যু নিশ্চিত হলে ভারতীয় বড়ছড়া থানার সামনে লাশ এনে ফেলে রাখে। খবর পেয়ে নিহতের স্বজন ও উৎসুক জনতা সোমবার ভোর থেকেই বড়ছড়া শুল্ক ষ্টেশনের এপারে ভীড় জমায়। লাশ শনাক্ত করার জন্য নিহতের পরিবারের কয়েকজন সদস্য ওপারের বড়ছড়া থানার সামনে গিয়ে লাশ শনাক্ত করে এপারে ফিরে আসেন।
নিহতের পরিবারের লোকজনের দাবি, পেটের দায়ে চুনপাথর সংগ্রহ করতে গেলে ভারতীয় থানা পুলিশের সহযোগীতায় ভারতীয় নাগরিকরা বশিরকে আটক করে হাতে কোমড়ে শেখল দিয়ে বেধে ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে বর্বও ভাবে পিটিয়ে হত্যা করে বশিরের লাশ বড়ছড়া থানার সামনে ফেলে রাখে।
এদিকে নিহতের পরিবারের লোকজন সুনামগঞ্জ-২৮বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির ট্যাকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারে সকালে গিয়ে লাশ ফেরত আনতে বিজিবির শরাপনাপন্ন হন।
উপজেলার বড়দল উওর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক মিয়ার সাথে সোমবার সকাল সাড়ে ১০টায় যোগাযোগ করা হলে তারা বলেন, বশির চোর নয়, হয়ত কাজের সন্ধানে ওপারে গিয়েছিলো। তিনি আরো বলেন, বশির অপরাধী হলে ভারতের আদালতেও বিচার হতে পারত কিংবা বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফেরত দিলেও এদেশের আদালতেও তার অপরাধের বিচার হত কিন্তু তাকে পিঠিয়ে মারার অধিকার তো কারো নেই, আমি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাই।
অভিযোগ রয়েছে বিজিবির টেকেরঘাট কোম্পানীর সুবেদার নিজাম উদ্দিন, বিজিবির কিছু অসৎ সদস্য ও বিজিবির কথিত সোর্স স্থানীয় ইউপি সদস্য জম্মত আলীর যোগসাজসে রবিবার রাতভর অবৈধ ভাবে বিনা শুল্কে ওপার থেকে চুনাপাথর আনতে গোপন সম্মতি দিলে টেকেরঘাট কোয়রীর উওর তীর, ও বড়ছড়ার ভাঙ্গারঘাট কোয়ারী এলাকা ও বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে দিক দিয়ে বশিরের মত কয়েক’শ শ্রমিক ওপাওে চুনপাথর ভাঙ্গতে যায়। অভিযোগ প্রসঙ্গে সুবেদার নিজাম বলেন, যেদিক দিয়ে শ্রমিকরা চুনাপাথর আনতে গেচিল বলে শুনেছি বশির কিন্তু সেদিক দিয়ে যায়নি, সে ভারতের বড়ছড়া বাজার এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব হাসান সোমবার বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদকে ওপারে এক যুবককে পিঠিয়ে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বিএসএফের সাথে যোগাযোগ করেছি, ওখানে বিজিবির কোম্পানী কমান্ডার রয়েছে, পতাকা বৈঠক আহবান করা হয়েছে, লাশ ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন শুনেছি ভারতীয় নাগরিকরা চোর সন্দেহে বশির নামক ওই যুবককে রবিবার রাতে গণপিটুনি দেয়ার এক পর্যায়ে সে মৃত্যু বরণ করলে তার লাশ ভারতের বড়ছড়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code