সোনাগাজীতে বাসচাপায় ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭

সোনাগাজীতে বাসচাপায় ইউপি সদস্য নিহত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ফেনীর সোনাগাজীতে বাসচাপায় আমিরাবাদ ইউপির যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য এনামুল হক এনাম (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতবাড়ীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেল যোগে যুবলীগ নেতা এনামুল হক সোনাগাজী যাওয়ার সময় সাতবাড়ীয়া পৌঁছালে ঘাতক বাস তাকে বহনকারী মোটরসাইকেল চাপা দেয়। মোটরসাইকেল চালক এনামের ঘটনাস্থলে মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। এনামের মৃত্যুর খবর জানাজানি হলে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী হাসপাতালে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়ে। এসময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

Manual8 Ad Code

এদিকে, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির এনামুল হকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনায় এনামুল হক এনাম নামে এক ইউপি সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code