সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: চলতি বছর পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব গিয়ে আরও ৪ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে ২০১৭ সালে এপর্যন্ত ৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।
সবশেষ মারা যাওয়া বাংলাদেশিরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার মোঃ আব্দুস সামাদ (৬১), পাসপোর্ট নাম্বার BN0989021; গাইবান্ধা সদর উপজেলার ফুলমিয়া মন্ডল (৬৩), পাসপোর্ট নাম্বার BM0491657; চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাদশা হোসেন (৭৫), পাসপোর্ট নং BM0865909 এবং নাটোর উপজেলার বড়াইগ্রাম উপজেলার জাহাঙ্গীর কামাল (৬৫), পাসপোর্ট নং BK0393639।
চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। ইতিমধ্যে ৫০হাজারের বেশী বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে আগত মুসুল্লীরা মক্কা এবং মদীনায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি