সৌদি ও ইন্দোনেশিয়ায় রোজা শুরু

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

সৌদি ও ইন্দোনেশিয়ায় রোজা শুরু

Manual5 Ad Code

download (11)আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সোমবার থেকে রোজা শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে চাঁদ দেখার ঘোষণা দেয়ার পর ওইদিন ভোররাতেই সেহরি খেয়ে রোজা রেখেছেন দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা।

Manual5 Ad Code

শুধু সৌদি নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, সিরিয়া, লেবানন, কুয়েত, জর্দান ও ফিলিস্তিনেও সোমবার থেকেই রোজা শুরু হয়েছে। তবে উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে এখনও রমজান শুরু হয়নি বলেই মনে হচ্ছে। তারা আগামীকাল মঙ্গলবার থেকেই রোজা রাখবে। বাংলাদেশেও রমজান শুরু হচ্ছে আগামীকাল।

Manual4 Ad Code

এদিকে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও সোমবার থেকে রমজান শুরু হয়েছে। ওই একই দিন থেকে রোজা রাখতে শুরু করেছেন সিঙ্গাপুর ও আফগানিস্তানের মুসলিমরাও। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রোজা শুরু হচ্ছে সোমবার থেকে।

Manual6 Ad Code

সোমবার বা মঙ্গলবার যে দিন থেকেই শুরু হউক না কেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে রমজান অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত। ওই এক মাস তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রমজান বা সিয়াম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code