সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
সুরমা মেইল ডেস্ক : ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজাম হাজারী, তার সহধর্মিণী নূরজাহান বেগম নাসরিন এবং তাদের একমাত্র মেয়ে স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিজাম হাজারী।
তিনি ফেনী জেলার কোথাও তাদের জন্য কোনো প্রকার মিলাদ কিংবা দোয়া-মাহফিল আয়োজন না করার জন্য দলের নেতাকর্মী ও ফেনীবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি