স্বপ্নের মেট্রোরেলের প্রথম স্প্যান দৃশ্যমান

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

স্বপ্নের মেট্রোরেলের প্রথম স্প্যান দৃশ্যমান

Manual7 Ad Code

স্বপ্নের মেট্রোরেলের প্রথম স্প্যান এখন দৃশ্যমান রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে দুটি পিলারকে যুক্ত করে এই স্প্যানটি বসানো হয়েছে। শিগগিরিই আগারগাঁও এলাকার দুটি পিলারের ওপর আরেকটি স্প্যান বসানো হবে। স্প্যান বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে চলতি মাসেই। আগামী বছর ডিসেম্বরের আগেই মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

রাজধানীর যানজট নিরসনে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পসমূহের একটি মেট্রোরেল। নির্মাণ কাজের ধীরগতিতে এ প্রকল্প নিয়ে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছিল সংশয়। তবে সকল অনিশ্চয়তা কাটিয়ে দৃশ্যমান হচ্ছে মেট্রোরেল। রাত দিন ২৪ ঘণ্টাই কর্মব্যস্ত সময় পার করছেন মেট্রোরেল প্রকল্পের প্রকৌশলী ও কর্মীরা। এরই অংশ হিসেবে উত্তরার দিয়াবাড়ি এলাকায় দুটি পিলারকে যুক্ত করে বসানো হয়েছে একটি স্প্যান।

Manual7 Ad Code

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর চলমান যানজট নিরসন ও চলাচলে স্বাভাবিক অবস্থা নিশ্চিত করতে হলে মেট্রোরেল স্থাপনের বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদও দিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি রাজধানীর আশপাশের জেলাসমূহে দ্রুত গতি সম্পন্ন ট্রেন সার্ভিস চালুরও পরামর্শ দিয়ে আসছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞ মহল।

Manual4 Ad Code

তারা জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ২০ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ৭৭০টি স্প্যান বসবে। তবে প্রথম পর্যায়ে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে আগারগাঁও পর্যন্ত চলাচলের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলছে মেট্রোরেল প্রকল্পের কাজ। শিগগিরই আগারগাঁও পয়েন্টে বসানো হবে দ্বিতীয় স্প্যান।

 মেট্রোরেলের কাজ দুই অংশে ভাগ করে এগিয়ে নেওয়া হচ্ছে। একটি হলো মূল ডিপো নির্মাণ, অপরটি হলো  চলাচলের লাইন। এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত পাইলিং শেষ হয়েছে। এখন মাটির উপরের অংশে পিলার নির্মাণ করে তার ওপর বসানো হবে স্প্যানগুলো। প্রায় ৫৯ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে মেট্রোরেলের মূল ডিপো। যেখান থেকে ৪ মিনিট ১৯ সেকেন্ড পর পর ছেড়ে যাবে ৬ জোড়া বগি নিয়ে বিদ্যুৎচালিত অত্যাধুনিক ট্রেন। নির্ধারিত সময়ের আগেই ডিপোর কাজ শেষ হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহজাহান বলেন, পুরো প্রকল্পের কাজ শেষ হলে প্রতিঘণ্টায় ৬০ হাজার যাত্রী উভয় দিক থেকে আসা যাওয়া করবে মেট্রোরেলে। আগামী বছর জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিৎসুবিশি থেকে কোচ আমদানি করা হবে। বিদ্যুৎচালিত এই ট্রেনে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে দুটি প্লান্টও নির্মাণ করা হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code