সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: স্বামীর মৃত্যু শোকে হৃদয়বিদারক সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে স্ত্রী। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর রমনা ইস্কাটন গার্ডেন রোডে। স্বামীর মৃত্যু শোকে মঞ্জু রাণী দাস (৫৫) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে রমনা থানা পুলিশ ইস্কাটন রোডের ‘মালঞ্চ’ ৬/৩/এ নম্বর বাসার তৃতীয় তলা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে একটি একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
চিরকুটে লেখা ছিল, ‘কিছুতেই আমার স্বামীর মৃত্যুকে আমি মানতে পারছি না। স্বামীর মৃত্যুর পর নিজেকে সকলের কাছে মূল্যহীন মনে হচ্ছে।’
রমনা থানা পুলিশ জানায়, মঞ্জু রাণী ওই বাসার তৃতীয় তলার নিজ ফ্লাটে থাকতেন। দেড় মাস আগে তার স্বামী সাধন চন্দ্র দাস মারা যান। এরপর থেকে স্বামীর শোকে দিন কাটে তার। সোমবার সকালে কীটনাশক পান করে আত্মহত্যা করেন মঞ্জু রাণী। দুপুরে খবর পেয়ে ওই বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মৃতদেহের পাশে একটি কীটনাশকের বোতল ও একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে আত্মহত্যার কথা লিখে যান ওই নারী।
তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি