সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
ঠাকুরগাঁও প্রিতিনিধি :
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) ঠাকুরগাঁও এর আয়োজনে আধুনিক ঠাকুরগাঁওয়ের রুপকার,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য, ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্বায়ী কমিটির সভাপতি-রমেশ চন্দ্র সেন এমপিকে স্বাস্থ্য সেবা ও অন্যান্য খাতে সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ক্যান্টিন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাঃ মোঃ খাইরুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি রমেশ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি বিভাগে উন্নয়ন করেছেন আমি শুধু উনার কাছ থেকে সর্বাত্বক সহযোগীতা পেয়ে ঠাকুরগাঁও-০১ আসনটিকে সর্বক্ষেত্রে উন্নয়ন করার চেষ্টা করছি।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুনাংশ দত্ত টিটো। সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। জেলা ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক নজরুল ইসলাম স্বপন। বীরমুক্তি যোদ্ধা সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর। সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল। ডাঃ তোজাম্মেল হক। ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, হাসপাতালের কর্মরত ডাক্তার ও নার্সসহ সকল কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন।
এ সময় ঠাকুরগাঁও বি.এম.এ, জেলার নেতা কর্মীরা সংবর্ধনা ক্রেস্ট ও ফুলদিয়ে সম্মান প্রদর্শন করেন।
Design and developed by ওয়েব হোম বিডি