সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭

সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রলির ধাক্কায় গনেশ চন্দ্র কাকুয়া (৫৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার হক ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

মৃত কলেজ শিক্ষক গনেশ চন্দ্র কাকুয়া পাটগ্রাম পৌরসভার কোর্টতলী এলাকার বাসিন্দা। এছাড়া  তিনি পাশ্ববর্তি হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও প্রাণি বিদ্যা বিভাগের বিভাগিয় প্রধান।

এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ যাওয়ার উদ্দেশ্যে নিজস্ব মোটর সাইকেলে পাটগ্রাম হাসপাতাল মোড়ের বাসা থেকে বের হন তিনি। এ সময় পাটগ্রাম উপজেলার হক ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ওই প্রভাষক। এ সময় পিছন থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে হাতিবান্ধা আলীমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code