সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এমপি গোলাম মোস্তফা

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এমপি গোলাম মোস্তফা

Manual3 Ad Code

টাঙ্গাইলে বাস ও মাইক্রোবাসে সংঘর্ষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিন জন আহত হন।

শনিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

আহত অন্যরা হলেন, সংসদ সদস্যের ভাতিজা রিপন, খাজা ও গাড়ির চালক মনজু। এরা সবাই এমপি সফর সঙ্গী ছিলেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মাইক্রোবাস যোগে ঢাকা যাচ্ছিলেন। তাদের মাইক্রোবাসটি মির্জাপুরের নাটিয়াপাড়া এসে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা লোটন পরিবহন নামের একটি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা এমপি গোলাম মোস্তফা আহমেদসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে গোলাম মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হলে তাকেসহ চারজনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual7 Ad Code

খবর পেয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমীনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। তারা আহত এমপির খোঁজ খবর নেন।

Manual5 Ad Code

হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ ইবনে সাইদ জানান, এমপির মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এছাড়াও শরীরের কয়েকটি অংশে জখম হয়েছে। দুই কান দিয়েও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত অপর তিনজনের অবস্থা ভাল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code