সড়ক দূঘর্টনায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

সড়ক দূঘর্টনায় কলেজ শিক্ষক নিহত

Manual3 Ad Code

বান্দরবানে মোটর সাইকেল দূঘর্টনায় শওকত হোসেন (৩৭) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান মেঘলার মৃত্তিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত শওকত হোসেন বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ও চট্টগ্রামের পদুয়া ৪নং ওয়ার্ডের মীরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। এ ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকরা ছুটে আসেন হাসপাতালে। শোকের ছায়া  নেমে আসে শিক্ষা প্রতিষ্ঠানে।

Manual4 Ad Code

বান্দরবান জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার বণিক জানান, নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে শওকত হোসেন স্কুলে আসার পথে মেঘলা মৃত্তিকার সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।

বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো: আলমগীর জানান, দূর্ঘটনায়  মাথায় প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারনে ঘটনাস্থলেই মারা যান শওকত হোসেন।

Manual4 Ad Code

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা গোলাম ছরোয়ার জানান, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পর ঘাতক ড্রাইভার  পালিয়েছে। রেইচা ক্যাম্পে ট্রাক (বগুড়া-ড-১১-০৩৪৮) আটক করা হয়েছে।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারী কর্মকর্তা এবং সহকর্মী শিক্ষকরা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code