হঠাৎ নারী থেকে পুরুষ খাদিজা! এলাকায় সমালোচনার ঝড়

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

হঠাৎ নারী থেকে পুরুষ খাদিজা! এলাকায় সমালোচনার ঝড়

Manual6 Ad Code

মেয়ে হয়েই জীবনের আঠারোটি বছর পার করেছেন খাদিজা খাতুন সেতু। হঠাৎ পরিবর্তন আসতে শুরু করে তার শরীর-মনে। দেখতে দেখতেই নারী থেকে পরিপূর্ণ পুরুষ হয়ে ওঠেন তিনি।

চমকপ্রদ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ সেতুকে একনজর দেখার জন্য ভিড় করে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে হাজারো মানুষের ভিড়। প্রতিবেশীরা দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

তরুণীর বাবা হাসমত আলী জানান, স্থানীয় স্কুল-কলেজ থেকে এসএসসি ও এইসএসসি পাস করেন খাদিজা খাতুন সেতু। গত বছর ঢাকাস্থ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহপাঠী প্রথমে সেতুর পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। এর মাত্র কয়েকদিন পর সেতু নিজে থেকেই বাবা-মাকে জানিয়ে দেন।

Manual6 Ad Code

সেতুর মা নাজমা খানম জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছেন সেতু। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।

Manual7 Ad Code

রূপান্তরিত খাদিজা খাতুন সেতুর নাম রাখা হয়েছে মো. সাহুল সিদ্দিকী।

Manual3 Ad Code

নিজের রূপান্তরের বিষয়ে সাহুল সিদ্দিকী জানান, গত মার্চ মাসের ৩০ তারিখ দিনগত রাতে ঘুম থেকে জেগে হঠাৎ তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। পরে বাবা-মা ও নিকট আত্মীয়দের সঙ্গে আলাপ-আলোচনা করেন। এরপর এক অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

Manual7 Ad Code

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল জানান, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code