হত্যা-গুমের হুমকি পাচ্ছেন মুনিয়ার বোন

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ২, ২০২১

হত্যা-গুমের হুমকি পাচ্ছেন মুনিয়ার বোন

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করার পর থেকে হত্যা-গুমের হুমকি পাচ্ছেন মুনিয়ার বোন নুসরাত জাহান। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তিনি।

Manual7 Ad Code

 

শনিবার (০১ মে) কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নুসরাত জাহান নিজেই এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক।

 

Manual2 Ad Code

জিডিতে নুসরাত জাহান উল্লেখ করেন, বসুন্ধরার এমডির বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার জন্য কয়েকদিন ধরেই তাকে একাধিক মুঠোফোন নম্বর থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তারা মুনিয়া আত্মহত্যায় প্ররোচনায় করা মামলাটি প্রত্যাহার বা সমঝোতার জন্য চাপ দিচ্ছেন। অন্যথায় নুসরাতসহ তার পরিবারকে মেরে লাশ গুম করার হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি জিডি করেন।

 

Manual5 Ad Code

২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code