হত্যা মামলায় বেগম জিয়ার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

হত্যা মামলায় বেগম জিয়ার জামিন নামঞ্জুর

Manual7 Ad Code

কুমিল্লায় চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় পুড়িয়ে ৮ জনকে হত্যা মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Manual5 Ad Code

বুধবার (০৩ অক্টোবর) দুপুরে শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নং আমলী আদালতের বিচারক বিল্পব দেবনাথ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী এড. কাইমুল হক রিংকু।

Manual1 Ad Code

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি পি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। গত ১২, ২০ এবং ৩০ সেপ্টেম্বর মামলাটির শুনানির তারিখ ছিল।

এড. রিংকু বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত পূর্বে একাধিকবার হত্যা মামলাটির তারিখ দিয়েছিলেন। আমরা আদালতের চাহিদা অনুযায়ী সমস্ত কাগজপত্র আজকে প্রদান করেছি। সর্বশেষ আজ ৩ অক্টোবর দুই দফা শুনানি শেষ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। আমরা ন্যায়বিচার পাইনি। জামিন পেতে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

Manual4 Ad Code

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code