হবিগঞ্জে জমি নিয়ে ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২

হবিগঞ্জে জমি নিয়ে ভাইকে কুপিয়ে হত্যা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শাহজাহান মিয়া (৪০) নামে এক ভাইকে কুপিয়ে হত্যা করেছেন অপর ভাইয়েরা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা।

Manual6 Ad Code

 

শুক্রবার (০৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শুখচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই গ্রামের মহরম আলীর ছেলে।

 

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাই জয়নাল মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। এরই জের ধরে শুক্রবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে জয়নাল ও চাচাতো ভাই আসকির মিয়াসহ কয়েকজন মিলে শাহজাহানকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন।

Manual3 Ad Code

 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হত্যাকারীরা পেশাদার অপরাধী হওয়ায় ঘটনার পরই পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code