হবিগঞ্জে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ’লীগের কার্যালয়ে আগুন

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪

হবিগঞ্জে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ’লীগের কার্যালয়ে আগুন

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। বিক্ষুব্ধরা হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে।

Manual2 Ad Code

 

শুক্রবার (০২ আগস্ট) বিকেলে ছাত্র হত্যার বিচার ও গ্রেপ্তারদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একদল দুর্বৃত্ত জেলা শহরের টাউন হল রোডের কার্যালয়টিতে আগুন দেয়।

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান জানান, ছাত্র আন্দোলনের মধ্যে বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহস্রাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code