হরিপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

হরিপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (০৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের পূর্ব যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) মৃত তৈয়ব আলীর ছেলে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

জানা যায়, নিহত নুরুল ইসলাম ও তার ছেলে জয়নুলের মধ্যে পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে ছেলে জয়নুল বাঁশের লাঠি দিয়ে পিতার মাথার পিছন দিকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রাতেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা কাউকে না জানিয়ে ভোরে তার দাফনের ব‍্যবস্থা করে।

Manual1 Ad Code

 

গোপন সংবাদ পেয়ে বৃদ্ধ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে হরিপুর থানা পুলিশ। ঘাতক জয়নুলকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

হরিপুর থানার ওসি এস এম আরঙ্গজেব জানান, নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলে জয়নুলকে গ্রেফতার করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code