হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual4 Ad Code

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (২৩) ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে হাতীবান্ধার দৈখাওয়া আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে শফিকুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি যুবক গরু আনতে ভারতে অনুপ্রবেশের সময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শফিকুলের মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে আসে।

Manual4 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে: কর্নেল গোলাম মোর্শেদ জানান, এ ব্যাপারে জানতে চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে ইতোমধ্যে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

Manual4 Ad Code

দৈখাওয়া বিওপি ক্যাম্পের কমান্ডার শংকর চন্দ্র দে বলেন, বাংলাদেশি শফিকুল জুয়া খেলার কথা বলে রাতে বাড়ি থেকে বের হয়ে যান। তাকে এখন আর পাওয়া যাচ্ছে না। ভোরে সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে। একটি লাশও সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে পড়ে ছিল। তবে সকাল ৯টার দিকে লাশটি সীমান্ত থেকে ভারতের আড়াই গজ ভেতরে নিয়ে গেছে বিএসএফ। লাশটি বাংলাদেশি শফিকুলের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual3 Ad Code

এর আগে চলতি মাসের ১০ তারিখ রাত পৌনে ১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। উপজেলার চর আষাড়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এছাড়া, নভেম্বর মাসের ২৮ তারিখে দিনাজপুরের সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই মাসের ১৫ তারিখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে ফরিদ হোসেন শরীফ (২২) নামে অপর এক বাংলাদেশি তরুণ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code