হিজরা পল্লীতে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২

হিজরা পল্লীতে মাছের পোনা অবমুক্ত

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৬ষ্ঠ দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে তৃতীয় লিঙ্গ (হিজরা) পল্লীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৬ষ্ঠ দিনে ঠাকুরগাঁও জেলা সদরের নারগুন ইউনিয়নে তৃতীয় লিঙ্গ বা হিজরা পল্লীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত পল্লীতে ৩০টি পরিবার রয়েছে।

 

মাছের পোনা অবমুক্তির পর ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা সব সময় তৃতীয় লিঙ্গের মানুষের পাশে আছি, তাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছি। এটা তাদের আমিষের চাহিদা পুরন করবে। ভবিষ্যতে আরো পোনা ছাড়া হবে। এটা যদি তারা পরিচর্যা করে তাহলে নিজেদের চাহিদা পুরন করে বিক্রি করতে পারবে।

 

হিজরা পল্লীর গুরুমাতা রুবি আকতার বলেন, আমরা সমাজের সবচেয়ে অবহেলিত কিন্তু ডি সি স্যার আমাদের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, আমরা কোনদিন উনাদেরকে ভুলতে পারবো না। আমাদের এখানে পুকুর খনন করে দিয়েছেন এবং তাতে মাছও ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, সদর উপজেলা প্রশাসন থেকে আজ ১০ টি সেলাই মেশিনও দিয়েছেন। এ জন্য গুরুমাতা ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে উপজেলা চত্বরে সুফলভোগী মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়।

 

ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালিদুজ্জামান বলেন, ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ ১ম। তাই প্রত্যেক মৎস্য চাষীকে যত্নশীল হয়ে পোনা উৎপাদন সহ মাছ চাষ করে বিশ্বে মাছ রপ্তানিতে দ্বিতীয় হতে হবে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code