১৬ ও ১৪ মামলায় সাজা-পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

১৬ ও ১৪ মামলায় সাজা-পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

Manual8 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের ঝটিকা অভিযানে ষোল ও চৌদ্দ মামলায় সাজা ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

Manual5 Ad Code

এরা হলো- ১৬ মামলার আসামী মো. জসীম (৩২) ও ১৪ মামলার আসামী মো. জাহাঙ্গীর (৩০)।

 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাত তিনটার সময় রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. কবির হোসেন, এসআই সুমন্ত মজুমদার, এএসআই সুরেশ দাশ ও এএসআই রফিকুল ইসলাম’র নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টীম গোপন তথ্যের ভিত্তিতে শহরের অদূরের দূর্গম গবঘোনা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মো. জসীম ও জাহাঙ্গীরকে আটকে সক্ষম হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

আটক প্রথম জনের বিরুদ্ধে আদালতের পরোয়ানাভুক্ত ১৬টি মামলার মধ্যে ৮টিতে সাজা হয়ে গেছে এবং দ্বিতীয় জনের বিরুদ্ধেও আদালতের পরোয়ানাভুক্ত ১৪টি মামলার মধ্যে ৭টিতে সাজা হয়ে গেছে।

Manual8 Ad Code

 

বুধবার (১৭ আগস্ট) আসামিদের আদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাদেরকে জেলে প্রেরণের নির্দেশ দেন।

 

ওসি মো. কবির হোসেন বলেন, এই আসামিদের আটকে এএসআই সুরেশ দাশের দীর্ঘদিন ধরে সোর্স নিয়োগ করা ছিলো। অপরাধী কোন ভাবেই পালিয়ে বাঁচবে না। আমরা সব সময় নজর রাখছি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code